দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন বর্ষা মৌসুমে আবহাওয়া ও জলবায়ু তথ্যের ব্যবহার আরও কার্যকর করতে এবং খাতভিত্তিক সমন্বয় জোরদারের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হলো 'জাতীয় ক্লাইমেট অ্যাপ্লিকেশন ফোরাম ২০২৬'।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকার শেরাটন হোটেলে পূর্বাভাস প্রদানকারী সংস্থা, কারিগরি বিশেষজ্ঞ ও বিভিন্ন খাতের অংশীজনদের উপস্থিতিতে এই ফোরাম অনুষ্ঠিত হয়।
ফোরামটি রাইমসের RIMES-BBC Media Action এর সহায়তায় এবং বিভিন্ন সহযোগী সংস্থার অংশীদারিত্বে পরিচালিত 'BRIDGES' প্রকল্পের আওতায় আয়োজিত হয়।
ফোরামে ২০২৬ সালের আসন্ন গ্রীষ্মকালীন মৌসুমের ঋতুভিত্তিক পূর্বাভাস উপস্থাপন করে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, আগামী জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার উচ্চ সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কম ও অনিয়মিত বৃষ্টিপাত, তাপদাহ এবং সম্ভাব্য রোগব্যাধির প্রাদুর্ভাবের আশঙ্কা রয়েছে। এছাড়া আবহাওয়াবিদ এস. এম. কামরুল হাসান 'এল নিনো পূর্বাভাস ২০২৬' সংক্রান্ত তথ্য তুলে ধরেন।
আবহাওয়ার তথ্য সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ফোরামে যৌথভাবে 'বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মোবাইল অ্যাপের বেটা ভার্শন' উন্মোচন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে আবহাওয়া অধিদপ্তরের (BMD) পরিচালক মো. মমিনুল ইসলাম সময়োপযোগী আগাম সতর্কবার্তার ওপর গুরুত্ব দেন। ব্রিটিশ হাইকমিশনের ক্লাইমেট অ্যান্ড লাইভলিহুডস অ্যাডভাইজার এ বি এম ফিরোজ আহমেদ জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে যৌথ অংশীদারিত্বের কথা উল্লেখ করেন। এছাড়া পানি উন্নয়ন বোর্ড, কেয়ার বাংলাদেশ ও রাইমসের প্রতিনিধিরা বন্যা পূর্বাভাস, আগাম পদক্ষেপ এবং কৃষকদের জন্য 'ফার্মারস ফার্ম স্কুল' এর সফলতার চিত্র তুলে ধরেন।
সমাপনী অধিবেশনে রাইমসের সিনিয়র অ্যাগ্রোমেটিওরোলজিক্যাল স্পেশালিস্ট ড. মোঃ আব্দুল মুয়ীদ জোর দিয়ে বলেন, বিভিন্ন খাতকে কেবল আবহাওয়ার পূর্বাভাস বুঝলেই হবে না, বরং মাঠপর্যায়ে ও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় এই তথ্যের সক্রিয় ব্যবহার নিশ্চিত করতে হবে।
জে আই